Rong e Rong e Borshoboron 2025
২৫শে বৈশাখ বা ৮ই মে বাঙালিদের কাছে একটি বিশেষ স্মরণীয় দিন৷ দেশে থাকতে কলকাতা শহরে রবীন্দ্রসদন প্রাঙ্গণে সকাল থেকেই অনুষ্ঠিত হত কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন৷ আর তার সাথে প্রতিটি স্কুল আর কলেজেও কবিগুরুর রচিত গান, কবিতা আর নাটকের মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী পালিত হত৷এরপর যখন পাড়ি দিলাম মার্কিন দেশে তখন রবীন্দ্রজয়ন্তীর সংজ্ঞা টাই কেমন যেন বদলে গেল৷...